রাজশাহীর চারঘাটে টিভির পেছনে লুকিয়ে রাখা ৮৮০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩
অ- অ+

রাজশাহীর চারঘাটে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৮৮০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। এ ঘটনায় মো. আল হেলাল (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার ভোরে চারঘাট উপজেলার মোক্তারপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৫-এর দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৩টা ৪০ মিনিটে সদর কোম্পানির একটি দল মোক্তারপুর গ্রামের মো. আল হেলালের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার শয়নকক্ষে দেয়ালে টানানো একটি স্যামসাং মনিটরের পেছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮৮০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি সিমকার্ড ও একটি মুঠোফোনও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার আল হেলাল মোক্তারপুর গ্রামের মো. রুহুল আমিনের ছেলে। এসআরবি বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো নিজের কাছে রাখার কথা স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন উপায়ে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলেও জানিয়েছে সংস্থাটি।

এ ঘটনায় আল হেলালের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে।

(ঢাকা টাইমস/২০সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুপুরে দুই স্ত্রীকে নিয়ে খাবার খান এমপি গাজী নজরুল, মরিয়মের মৃত্যুর আগে যা ঘটেছিল
বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু আর নেই
মেঘনায় গোসলে নেমে দুই যমজ ভাইসহ ৩ জনের মরদেহ উদ্ধার
পুলিশ সদস্যদের সুবিধা-অসুবিধা শুনলেন খুলনা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম