ঝালকাঠিতে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি নেই, বাড়ছে নতুন রোগী

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫০
অ- অ+

ঝালকাঠিতে ডেঙ্গু পরিস্থিতির এখনো উন্নতি হয়নি। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন রোগী। চলতি মৌসুমে ডেঙ্গুতে সাতজনের মৃত্যুর ঘটনায় জেলাজুড়ে বাড়ছে উদ্বেগ।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ঝালকাঠি শহরের ৯টি এলাকাকে ডেঙ্গুর উচ্চঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় মশার প্রজননস্থল ধ্বংসে পরিচ্ছন্নতা ও মশকনিধন কার্যক্রম চালিয়ে যাচ্ছে পৌর কর্তৃপক্ষ।

বর্তমানে জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ৫৫ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঝালকাঠি সদর হাসপাতালে ২৩ জন, রাজাপুরে ১৫ জন, নলছিটিতে ১৩ জন এবং কাঁঠালিয়ায় ৪ জন চিকিৎসা নিচ্ছেন।

চলতি মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঝালকাঠি শহরের কলাবাগান ও ফকির বাড়ি এলাকার দুই শিক্ষার্থীসহ মোট সাতজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় ২ হাজার ২১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু আক্রান্তের হার এখনো কমেনি। প্রতিদিনই নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। তবে বৃষ্টিপাত কমে গেলে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে আশা করছেন তারা।

(ঢাকা টাইমস/২০সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের বাজারে বেড়ে যত হলো জ্বালানি তেলের দাম
রাজধানীর কমলাপুর স্টেশনে ট্রেনে আগুন
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে, করা হবে জিজ্ঞাসাবাদ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার