প্রতিটি বারে হুটহাট অভিযান হবে, পারমিট ছাড়া মদ খেলেই গ্রেপ্তার: ডিসি ইলিয়াস কবির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮
অ- অ+

রাজধানীর বিভিন্ন বারে মদ্যপানের অনুমতি বা পারমিট ছাড়া কেউ মদ পান করলে তাকে গ্রেপ্তার করা হবে বলে সতর্ক করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইলিয়াস কবির। তিনি বলেছেন, ধাপে ধাপে প্রতিটি বারে অভিযান চালানো হবে।

রবিবার রাতে উত্তরা ১১ নম্বর সেক্টরের নেস্ট বারে অভিযান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ডিবির এই কর্মকর্তা।

তিনি বলেন, মদ খাওয়ার পারমিট ছাড়া কেউ খেতে পারবে না। যদি পারমিট ছাড়া কেউ খেতে আসে, তাহলে তাকে গ্রেপ্তার করা হবে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিসি ইলিয়াস কবির আরও বলেন, লাইসেন্স ছাড়া মদের পার্সেল দেওয়া হলেও ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পারমিটবিহীন ব্যক্তির কাছে মদ বিক্রি করলে সংশ্লিষ্ট বারের কর্তৃপক্ষের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, বারে মদ বিক্রি ও পরিবেশনের ক্ষেত্রে সংশ্লিষ্টদের নিয়ম মেনে চলতে হবে। নিয়মের ব্যত্যয় হলে পুলিশ ব্যবস্থা নেবে।

ডিবি সূত্রে জানা গেছে, আইন লঙ্ঘন করে লাইসেন্সবিহীন ব্যক্তিদের কাছে মদ সরবারাহ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আজ রাতে উত্তরা ১১ নম্বর সেক্টরের নেস্ট বারে অভিযান চালায় ডিবির উত্তরা বিভাগ। অভিযানে লাইসেন্সবিহীনভাবে মদ পান ও মাতাল অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার দেখালো পুলিশ
নতুন দায়িত্বে দুই অতিরিক্ত আইজিপি
ভাবিকে নিয়ে উধাও হয়ে দলীয় সব পদ হারালেন এনসিপি নেতা
আশুলিয়ায় পোশাক কারখানার আগুনে নিহত বেড়ে ৭