বেনাপোল বন্দরে সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: পরিবেশ প্রতিমন্ত্রী

বেনাপোল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৩
অ- অ+

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, বেনাপোল বন্দর থেকে বেশি রাজস্ব আদায় হলে দেশের জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে। সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে মাথায় রেখে প্রতিটি বন্দরকে সক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। ভারতের সাথে আমদানি-রপ্তানি বাণিজ্যের ভারসাম্য রাখতে দু দেশের মধ্যে আলোচনা চলছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বেনাপোল বন্দর পরিদর্শন শেষে কাস্টমস হাউসে কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি সাবিরা নাজমুল মুন্নী।

সভায় কাস্টমস কমিশনার ফাইজুর রহমান সভাপতিত্ব করেন।

উপস্থিত ছিলেন, যশোরে চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন, শার্শা বিএনপির উপদেষ্টা খাইরুজ্জামান মধু, মহসিন কবীর, পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, ও সহ সভাপতি আতিকুজ্জামান সনি।

শার্শার উলাশী জিয়া খালের মুক্তাঞ্চল কর্মসূচি ও বৃক্ষরোপণ কাজ পরিদর্শন করবেন।

এর আগে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিভিল সোসাইটির প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অপ্রতিম-আজমুল হত্যার বিচারের দাবিতে ছাত্র জোটের মশাল মিছিল
টাঙ্গাইলে ২০ কোটি টাকার সেতুর ঢালাইয়ে রডের বদলে বাঁশ 
মাদকের টাকা জোগাতে বাবার বিক্রি করা সন্তান উদ্ধার, গ্রেপ্তার ৪
গোপালগঞ্জে ৮ কেজি গাঁজাসহ ২ নারী আটক