মির্জাপুরে আ.লীগের সাবেক সভাপতি ফালু গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০১
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শওকত হোসেন ফালুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফালু ওই গ্রামের সুরুজ বেপারীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি ফালুকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই হাইওয়ে থানার সামনে আন্দোলন চলাকালে সংঘর্ষ ও গুলির ঘটনায় লালবাড়ি গ্রামের হিমেল আহত হন। এতে তার দুই চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম বাদী হয়ে মির্জাপুর আমলি আদালতে মামলা করেন। মামলায় পুলিশ, সাংবাদিক, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ১০০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়। ফালু ওই মামলার ৬ নম্বর এজাহারভুক্ত আসামি।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকা টাইমস/২২সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে চোরের মৃত্যু
রাশিয়ায় নির্বাচনে পুতিনের দলের নিরঙ্কুশ জয়
ডিএনসিসির ৬০-৭০ শতাংশ এলাকায় ডেঙ্গুর লার্ভা, রোগী কম: প্রশাসক
‘সচেতনতাই সাইবার নিরাপত্তার প্রথম হাতিয়ার’