জনগণের সুবিধা অসুবিধার কথা বিবেচনায় পানি উন্নয়ন বোর্ড কাজ করবে: পানিসম্পদ মন্ত্রী

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৩
অ- অ+

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের সরকারের প্রতিনিধিদল সড়ক পথে টেকনাফে পৌঁছেছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় টেকনাফ পৌঁছালে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর এমপি, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম অনীক চৌধুরী, বিএনপি নেতৃবৃন্দ ও টেকনাফ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন পোল্ডার বেড়িবাঁধ পুনর্বাসন প্রকল্প এলাকা পরিদর্শনের আগে টেকনাফ উপজেলা সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসন ও প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে টেকনাফ উপজেলায় সমুদ্র এবং নাফনদী বরাবর পানি উন্নয়ন বোর্ডের ফোল্ডার ভিত্তিক পূর্ণবাসন প্রকল্প সমুহ পরিদর্শন করবো। সীমান্তের নিরাপত্তা ও জনগণের সুবিধা অসুবিধার কথা বিবেচনায় পানি উন্নয়ন বোর্ড কাজ করবে। ঢাকা থেকে বিশেষজ্ঞ টিম সরেজমিনে এসে এই প্রকল্পের কাজ তদারকি করবেন, যাতে এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত না হয়।

তিনি সীমান্তে নিরাপত্তার বিষয়ে বিজিবির মতামত সহ সীমান্তের সকল দিক বিবেচনা করে উন্নয়ন কাজ এগিয়ে নেয়ার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন সহ সব দিক বিবেচনায় এনে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধির সাথে সমম্বয় করে কাজ এগিয়ে নিতে হবে।

পরে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরীর এমপি, উপজেলা নির্বাহীকর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপের জেটি ও নাফ নদীসংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন পোল্ডার ও বেড়িবাঁধ পুনর্বাসন প্রকল্প এলাকা পরিদর্শন করবেন।

(ঢাকা টাইমস/২২সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটনসহ ভালো কাজের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করলেন রাজবাড়ীর এসপি
আইজিপির সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ওয়ারিয়র্স হ্যান্ডবল লিগে চ্যাম্পিয়ন বিজিবি, সেরা খেলোয়াড় তাজু হাসান
সেতুতে রডের বদলে বাঁশের ঘটনায় তদন্ত কমিটি গঠন