মরিয়মের মৃত্যু: এমপি গাজী নজরুলের বিরুদ্ধে মামলা ডিবিতে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৬
অ- অ+

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলার তদন্তভার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে এখন ডিবি জিজ্ঞাসাবাদ করবে।

এর আগে গতকাল সোমবার ঢাকার সিএমএম আদালত এ মামলায় গাজী নজরুলকে চার দিন এবং মাকছুদা ইসলামকে এক দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। তাদের ডিবির হেফাজতে রাখা হয়েছে।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়।

মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল, তার প্রথম স্ত্রী মাকছুদা ও মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন। মামলায় বিভিন্ন অভিযোগ করা হয়েছে, যা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।

সোমবার দিবাগত রাত একটার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চৌদ্দরশি গ্রামে বাবার বাড়ির পারিবারিক কবরস্থানে মরিয়ম খাতুনকে দাফন করা হয়।

এদিকে গত ২২ জুলাই ‘নৈতিক অসদাচরণের’ অভিযোগের কথা উল্লেখ করে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় হৃদরোগ হাসপাতালে রোগীকে বাইরে নেওয়ার চেষ্টার অভিযোগ, আনসারের হাতে আটক
শেখ আহমেদ বিন রশিদের মৃত্যুতে তারেক রহমানের শোক
ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮৭২
হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটনসহ ভালো কাজের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করলেন রাজবাড়ীর এসপি