ডিএমপির উত্তরা ও ডিবি রমনা বিভাগে নতুন ডিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৬| আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৪
অ- অ+

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার তিন কর্মকর্তার দায়িত্বে রদবদল আনা হয়েছে। এরমধ্যে গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিমকে ক্রাইম উত্তরা বিভাগে এবং ক্রাইম উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগকে ডিবি রমনা বিভাগের ভারপ্রাপ্ত ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

বুধবার ডিএমপির কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।

আদেশ অনুযায়ী, গোয়েন্দা-রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রেজাউল করিমকে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া সিটি-স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাহেদ পারভেজ চৌধুরীকে সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।

অন্যদিকে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মির্জা তারেক আহমেদ বেগকে গোয়েন্দা-রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পদায়ন কার্যকর থাকবে। একই সঙ্গে আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতীয় ইলিশ আমদানি বন্ধ, বিপাকে আমদানিকারকরা
দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি পাবেন যেভাবে
ভারতীয় রুপির বিপরীতে বাংলাদেশের টাকার অবস্থান শক্তিশালী, দুই বছরে ১১.৬% উত্থান
ট্রেনের ভাড়া নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: নৌপরিবহন মন্ত্রী