মরিয়মের মৃত্যুর ঘটনায় এবার মামা ওবায়দুর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২২
অ- অ+

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তার মামা ওবায়দুর রহমানকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার বিকালে ওবায়দুর রহমানকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এসআরবি মিরপুর এলাকা থেকে ওবায়দুর রহমানকে গ্রেপ্তার করে ডিবির কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসআরবি-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওবায়দুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি ডিবিতে তদন্তাধীন থাকায় তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. সালাউদ্দিন বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী ওবায়দুর রহমানের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

মামলায় ওবায়দুরও আসামি

এর আগে গত রবিবার সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা এস এম মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন।

মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়।

মরিয়ম খাতুনকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে।

লাশ উদ্ধারের পর গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে হেফাজতে নেয় পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ওবায়দুর রহমান গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কাজ করতেন।

মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় করা মামলাটি বর্তমানে ডিবি তদন্ত করছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবারও আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি
কুবির ভর্তি পরীক্ষা শুরু ৫ ফেব্রুয়ারি 
প্রবল স্রোতে ভেসে গিয়ে কাজাখস্তানের ৯ সেনা নিহত
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডের আবেদন