বগুড়ার সাংবা‌দিক‌দের নি‌য়ে প্রেস কাউন্সিলের কর্মশালা

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫৬
অ- অ+

গণমাধ্যমে অপপ্রচার ও অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বগুড়া সার্কিট হাউসের কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ, পিপিএম। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) মো. আব্দুস সবুর।

এ ছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আতোয়ার হোসেনসহ বগুড়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম অপ-সাংবাদিকতা প্রতিরোধ, সাংবাদিকতার নৈতিকতা (এথিক্স) এবং সাংবাদিকতার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আইনগত দিক নিয়ে আলোচনা করেন। তিনি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় বগুড়ায় কর্মরত ৪০ জন সাংবাদিক অংশ নেন। পরে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

(ঢাকা টাইমস/২৪সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর, ২৫০ জনের বিরুদ্ধে মামলা
দক্ষিণ কেরানীগঞ্জে ককটেল তৈরির বিপুল কাঁচামাল ও ৯ হাজার মুখোশ উদ্ধার; যুবলীগ নেতা গ্রেপ্তার
বিশ্বমঞ্চে বাংলাদেশ: জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ: ডিএমপি