ইউপি নির্বাচনের জন্য চূড়ান্ত ৪২ প্রতীক

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৪
অ- অ+

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মোট ৪২টি নির্বাচনি প্রতীক চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা প্রজ্ঞাপনে চেয়ারম্যান পদের জন্য ২০টি, সাধারণ সদস্য পদের জন্য ১২টি এবং সংরক্ষিত নারী সদস্য পদের জন্য ১০টি প্রতীক নির্ধারণ করা হয়েছে।

চেয়ারম্যান পদের প্রতীকগুলো হলো—কম্পিউটার, কলার ছড়ি, ঘণ্টা, ঘোড়া, চিংড়ি, জগ, টেবিল, টেবিলঘড়ি, টেলিফোন, দালান, দোতলা বাস, পাগড়ি, বেবিট্যাক্সি, ময়ূর, মোবাইল ফোন, মোটরসাইকেল, মোড়া, রেল ইঞ্জিন, সোফা ও হাঁস।

সাধারণ সদস্য পদের প্রতীক হলো—উট, কাপ-পিরিচ, ঘুড়ি, জাহাজ, টর্চলাইট, টিউবওয়েল, ট্রাক্টর, তালা, ফুটবল, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব ও মোরগ।

সংরক্ষিত নারী সদস্য পদের জন্য নির্ধারণ করা হয়েছে—আলমারি, কলস, ড্রেসিং টেবিল, পালকি, ফলের ঝুড়ি, মাইক, সেলাই মেশিন, সূর্যমুখী ফুল, হরিণ ও হেলিকপ্টার।

ইসি জানিয়েছে, আসন্ন ইউপি নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। ফলে এ নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রতীক থাকবে না।

এর আগে ইউপি চেয়ারম্যান নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতো। সংশ্লিষ্ট আইন সংশোধনের পর নির্বাচনি বিধিমালা থেকে দলীয় প্রতীক বাদ দেওয়া হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চলন্ত বাস থেকে ভ্যানিটি ব্যাগ ছিনতাই, ভিডিও ফুটেজে শনাক্ত যুবক গ্রেপ্তার
কেন্দ্রীয় যুবলীগ নেতা নিখিলের ছোট ভাই সুফল গ্রেপ্তার, আছে ২০টির বেশি মামলা
কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
সোহরাওয়ার্দী হাসপাতালে পাঁচজন আটক, অসুস্থ হয়ে একজনের মৃত্যু