মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১০
অ- অ+

জেলার শিবচর উপজেলায় আজ ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের মধ্যে সংঘর্ষে তিন ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার পাঁচ্চর-বাখরেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে পালকী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর-বাখরেরকান্দি এলাকায় বাসটির একটি চাকা বিকল হয়ে গেলে চালক সেটি সড়কের পাশে থামিয়ে রাখেন। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে দাঁড়িয়ে থাকা পালকী পরিবহনের বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। নিহতদের মধ্যে পালকী পরিবহনের চালকের সহকারী এবং হানিফ পরিবহনের দুই যাত্রী রয়েছেন।

এ দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর সরদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে।

এদিকে, দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং বিকেল ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুনতাসির রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুনামগঞ্জে ১২০ প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ থেকে বাদ দেওয়ার অভিযোগ
যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত
১২ মাসেই বদলে যাবে ঢাকা-সিলেট মহাসড়কের দৃশ্যপট: বাণিজ্যমন্ত্রী
সীতাকোট বিহার ও কান্তজীউ মন্দির পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী