ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২৩
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় নামিম খাঁ (১৯) ও নিরব খাঁ (১৮) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন৷

শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নামিম জেলা শহরের কান্দিপাড়া এলাকার লিটন খাঁ'র ছেলে এবং নিরব একই এলাকার কিসমত খাঁ'র ছেলে। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই।

নিহতের স্বজনদের বরাত দিয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন জানান, ভোররাতে সদর উপজেলার সুলতানপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নামিম ও নিরব। পথিমধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল বাজার এলাকায় অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নামিম ও নিরব মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, কোন গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েছে- তা শনাক্ত করা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকা টাইমস/২৬সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আওয়ামী লীগের সংশ্লিষ্টতার সন্দেহে জাসদ কার্যালয় থেকে অর্ধশতাধিক আটক
হজের নিবন্ধন শেষ আজ, কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর-লুটপাটে পিএইচএবির নিন্দা
সিরাজদিখানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার