বিমানবন্দরে হারানো দুই ল্যাপটপ উদ্ধার করে মালিককে দিলেন আনসার সদস্যরা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩
অ- অ+

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া দুটি ল্যাপটপ, পাসপোর্ট ও গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। ল্যাপটপ দুটির আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা।

শনিবার সকাল সোয়া সাতটার দিকে বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় দায়িত্ব পালন করছিলেন এপিসি মো. গোলাম রব্বানী, এপিসি মো. ইমান আলী ও এপিসি মো. সাহেব আলী। এ সময় তারা একটি ট্রলির ওপর ব্যাগ পড়ে থাকতে দেখেন।

ব্যাগটি হেফাজতে নিয়ে পরীক্ষা করে এর ভেতরে দুটি ল্যাপটপ, একটি পাসপোর্ট ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পাওয়া যায়। পাসপোর্টে থাকা তথ্য যাচাই করে জানা যায়, ব্যাগটি চীন থেকে বিজি-৩৬৭ ফ্লাইটে আসা যাত্রী মো. রাকিবুল ইসলামের।

পরে বিষয়টি শিফট ইনচার্জ পিসি মো. নিজাম উদ্দিনকে জানানো হয়। তিনি মাইকিংসহ বিভিন্ন মাধ্যমে ব্যাগের মালিককে খোঁজার উদ্যোগ নেন। একই সঙ্গে পাসপোর্টে থাকা তথ্যের ভিত্তিতে মোবাইল ফোনে রাকিবুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হয়।

খবর পেয়ে রাকিবুল ইসলাম দ্রুত বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় আসেন। পরে তাকে ডিউটি সিকিউরিটি অফিসারের (ডিএসও) কার্যালয়ে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় কাগজপত্র ও পরিচয় যাচাই শেষে তাকে ব্যাগের প্রকৃত মালিক হিসেবে নিশ্চিত করা হয়।

পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আনুমানিক চার লাখ টাকা মূল্যের দুটি ল্যাপটপ, পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র রাকিবুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।

ব্যাগ হারিয়ে যাওয়ার পর ল্যাপটপ, পাসপোর্ট ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে দুশ্চিন্তায় ছিলেন রাকিবুল ইসলাম। সেগুলো অক্ষত অবস্থায় ফিরে পেয়ে তিনি আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা বিমানবন্দরসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি যাত্রী ও সাধারণ মানুষের প্রয়োজনে সহযোগিতাও করেন তারা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
‘সচিব পরিচয়ে’ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার কাছ থেকে ৩০ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩
টিকাদানকেন্দ্র ভাঙচুরে ‘এমপি-পুলিশ’ জড়িত থাকলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার
কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী কায়কোবাদ