বিএমইউতে কিডনি প্রতিস্থাপনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সেমিনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪২
অ- অ+

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) কিডনি প্রতিস্থাপনের বর্তমান কার্যক্রম, ডোনার ও রিসিপিয়েন্ট ব্যবস্থাপনা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের মিলন হলে ‘Renal Transplantation at BMU: Current Scope, Challenges and Future Perspectives — Donor and Recipient’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে নেফ্রোলজি ও ইউরোলজি বিভাগের ট্রান্সপ্ল্যান্ট বিশেষজ্ঞরা কিডনি প্রতিস্থাপনের বর্তমান কার্যক্রম, গবেষণার ফলাফল, ডোনার ও রিসিপিয়েন্ট ব্যবস্থাপনা, সার্জিক্যাল অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গবেষণাপত্র ও অভিজ্ঞতা উপস্থাপন করেন।

অনুষ্ঠানে ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম, অধ্যাপক ডা. তৌহিদ মো. সাইফুল হোসেন এবং নেফ্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. কবির হোসেন তাদের গবেষণা ও বিভিন্ন বিষয় তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. আফজালুন্নেসা।

অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম কিডনি প্রতিস্থাপনের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ধাপের চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন। তিনি সম্প্রতি বাংলাদেশে প্রথমবারের মতো সম্পন্ন হওয়া ইমোশনাল ডোনার ট্রান্সপ্ল্যান্ট ও এর সফলতার বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশে কিডনি প্রতিস্থাপনের সুযোগ আরও সহজলভ্য করতে ডোনার ও রিসিপিয়েন্ট ব্যবস্থাপনার পাশাপাশি নতুন নতুন পদ্ধতি চালু করা প্রয়োজন। ইমোশনাল ডোনার ট্রান্সপ্ল্যান্টের পাশাপাশি পেয়ার্ড ডোনার ট্রান্সপ্ল্যান্ট চালুর মাধ্যমে কিডনি প্রতিস্থাপনের সুযোগ আরও বাড়ানো সম্ভব।

উপস্থাপনায় অধ্যাপক রফিক সিঙ্গাপুর, ভারত, পাকিস্তান ও বাংলাদেশের কিডনি প্রতিস্থাপনের হার ও তুলনামূলক চিত্র তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশে কিডনি প্রতিস্থাপন সহজতর করতে প্রয়োজনীয় অবকাঠামো, নীতিগত উদ্যোগ ও ডোনার ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সফল কিডনি প্রতিস্থাপন কার্যক্রমে সহযোগিতার জন্য বিশিষ্ট ইউরোলজিস্ট প্রয়াত অধ্যাপক সাজিদ হাসান, মুলজীবাই প্যাটেল ইউরোলজিক্যাল হাসপাতালের ইউরোলজিস্ট ডা. মহেশ দেসাই এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ভাস্কুলার সার্জারি বিভাগের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সেমিনারে বিএমইউর প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রো-ভিসি (গবেষণা) অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার, ইউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাইফুল ইসলাম, নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ. এইচ. হামিদ আহমেদ, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. ইব্রাহিম সিদ্দিক, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. সাখওয়াত হোসেন সায়ন্থ এবং নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মনির হোসেন খানসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিএমইউ ও ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক এবং পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থীরা সেমিনারে অংশ নেন।

সেমিনারে বাংলাদেশে কিডনি প্রতিস্থাপনের বর্তমান অবস্থা, ডোনার ও রিসিপিয়েন্ট ব্যবস্থাপনার উন্নয়ন, আধুনিক সার্জিক্যাল পদ্ধতি, গবেষণার বিস্তার এবং ভবিষ্যতে কিডনি প্রতিস্থাপন কার্যক্রম আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসিবি নিউগিনি প্রকল্পে হামলা-ভাঙচুর: সাবেক মেজর জেনারেলসহ ১২ জনের নামে মামলা, এজাহারে যা আছে
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মারামারি, আহত ১০ জন
বিশ্ব নৌ দিবসে নিরাপদ ও আধুনিক নৌ খাত গড়ার অঙ্গীকার