ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৭
অ- অ+

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা পর্যন্ত ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তারা মনোনয়নপত্র দাখিল করেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পাঁচটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

প্রার্থীরা হলেন—বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম, খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

তিনি জানান, আগামী ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা ও চূড়ান্ত প্রার্থীসংখ্যা জানা যাবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাই সর্বোচ্চ চেষ্টা করছেন বলেও জানান রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম।

(ঢাকা টাইমস/২৭সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসিবি নিউগিনি প্রকল্পে হামলা-ভাঙচুর: সাবেক মেজর জেনারেলসহ ১২ জনের নামে মামলা, এজাহারে যা আছে
কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মারামারি, আহত ১০ জন
বিশ্ব নৌ দিবসে নিরাপদ ও আধুনিক নৌ খাত গড়ার অঙ্গীকার
বিএমইউতে কিডনি প্রতিস্থাপনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সেমিনার