টঙ্গীতে কাভার্ডভ্যানের চাপায় মা-ছেলে নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৮
অ- অ+

গাজীপুর মহানগরের টঙ্গীতে ফুটপাত দিয়ে হাঁটার সময় কাভার্ডভ্যানের চাপায় আয়েশা খাতুন (৪৫) ও তার ছেলে ইয়াছিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় ইয়াছিনের স্ত্রী আরজিনা (১৯) গুরুতর আহত হয়েছেন।

‎রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে টঙ্গী স্টেশন রোড উড়াল সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার বাদাম মাছিয়া এলাকার চান মিয়ার স্ত্রী ও ছেলে। পরিবার ও পুলিশ জানায়, গ্রামের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান শেষে রোববার তারা গাজীপুরের টঙ্গীতে আসেন। আলম এশিয়া পরিবহনের বাস থেকে টঙ্গী স্টেশন রোড এলাকায় নেমে তিনজন ফুটপাত দিয়ে হাঁটছিলেন।

এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ইয়াছিন ও তার মা আয়েশা খাতুনকে মৃত ঘোষণা করেন। তারা টঙ্গীর নিমতলী এলাকার ভাড়া বাসায় থাকতেন।

‎টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় পুলিশ গাড়ি ও চালককে আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফরিদপুরে চুরি যাওয়া মূর্তি ও স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার ৪
কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
ইসিবি নিউগিনি প্রকল্পে হামলা-ভাঙচুর: সাবেক মেজর জেনারেলসহ ১৩ জনের নামে মামলা, এজাহারে যা আছে