শ্রীপুরে আশ্রয়ের কথা বলে দুই শিশু সন্তানের সামনে ধর্ষণ,  প্রধান আসামি গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৩
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে দুই শিশুসন্তানের সামনে মাকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. সোহরাব হোসেনকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার দিবাগত রাতে ময়মনসিংহের কোতোয়ালি থানার র‌্যালির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহরাব হোসেন নেত্রকোনা সদর উপজেলার ভাসাটি গ্রামের মৃত আদম আলীর ছেলে। তিনি শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় পান ব্যবসা করতেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি সোহরাব হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে।

মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে মাওনা চৌরাস্তা এলাকার উড়ালসেতুর নিচে ওই নারী দুই সন্তানকে নিয়ে অবস্থান করছিলেন। এ সময় আশ্রয় দেওয়ার কথা বলে সোহরাব হোসেন তাকে সেখান থেকে নিয়ে যান। পরে একটি নির্জন স্থানে নিয়ে দুই শিশুসন্তানের সামনে ওই নারীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর বিষয়টি জানাজানি হলে সোহরাব হোসেন আত্মগোপনে চলে যান। পরে ভুক্তভোগী নারী শ্রীপুর থানায় মামলা করেন। মামলার পর থেকেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসছিল।

অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের কোতোয়ালি থানার র‌্যালির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর সোহরাব হোসেনকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হচ্ছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

(ঢাকা টাইমস/২৮সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকায় গ্রেপ্তার কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি
স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে সংসদীয় কমিটির একগুচ্ছ সুপারিশ
ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার ঘটনায় দুদকের অভিযান