অনিবন্ধিত অনলাইন ও ফেসবুক পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৭
অ- অ+

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমের পেজের বিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অনিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ নিয়ে আন্তমন্ত্রণালয় বৈঠকে আলোচনা চলছে। ওয়েব ব্রাউজারের মাধ্যমে পরিচালিত অনলাইন নিউজ পোর্টালের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে পেজ খুলে নিজেদের অনলাইন নিউজ মিডিয়া হিসেবে পরিচয় দেওয়ার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে।

তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

ইয়াসের খান চৌধুরী আরও বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুযোগ-সুবিধা ও নীতিমালার ক্ষেত্রেও একটি নির্দিষ্ট মাপকাঠি থাকা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সরকারের পক্ষ থেকে এর আগে অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো সামাজিক যোগাযোগমাধ্যমের পেজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হওয়ার তথ্যও প্রকাশিত হয়েছে।

(ঢাকাটাইমস/২৯ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারকে দ্বিমুখী প্রোপাগান্ডা মোকাবিলা করতে হচ্ছে: আবু হানিফ
দেশের সব বেসরকারি মাদরাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠনের নির্দেশ
বান্দরবানে নিখোঁজের কয়েক ঘণ্টা পর ফুফুর কক্ষে বাক্সে মিলল শিশুর মরদেহ
রাজশাহীতে বারী হত্যা মামলায় এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার