চাঁদপুর সদর হাসপাতালে ছাদের পলেস্তার খসে পড়ে রোগী আহত

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৬
অ- অ+

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের পুরুষ ওয়ার্ডে ছাদের কিছু অংশ (পলেস্তার) ধসে পড়ে এক রোগী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত কার্ডিওলজি বিভাগের পুরুষ ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহত রোগীর নাম মোহাম্মদ আবুল খায়ের। তিনি ফরিদগঞ্জ উপজেলার মদন নগর এলাকার আবদুল মান্নানের ছেলে। ছাদের অংশ ধসে পড়লে তিনি আহত হন। পরে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ধসে পড়া ছাদের অংশের আশপাশে অবস্থানরত রোগী ও তাদের স্বজনদের সরিয়ে নেওয়া হয়। বর্তমানে ওই স্থানটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

হাসপাতালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন রোগী ও স্বজনরা।

(ঢাকা টাইমস/২৯সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোর জেনারেল হাসপাতালে স্বর্ণের চেইন চুরির অভিযোগে নারী আটক
বগুড়ায় শিশু একাডেমির পরিচালনা কমিটিতে কালাম আজাদ
নিউইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার
শ্রীপুরে সন্ত্রাসবিরোধী মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার