বিমানবন্দরে অসুস্থ হয়ে পড়ে গেলেন মা, সহায়তায় এগিয়ে এলেন আনসার সদস্যরা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৭
অ- অ+

প্রবাসী ছেলেকে বিদায় জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিলেন মোছা. সাজু বেগম (৪৫)। ছেলেকে বিদায় জানানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান তিনি। বিষয়টি নজরে আসার পর তাঁকে উদ্ধার করে বিমানবন্দরের মেডিকেল সেন্টারে নিয়ে যান দায়িত্ব পালনরত আনসার সদস্যরা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের ৫ নম্বর হেভি লাগেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ওই সময় আন্তঃড্রাইভওয়ে এলাকার দায়িত্বে ছিলেন পিসি মো. দুলন মিয়া ও আনসার সদস্য মোছা. তাছলিমা আক্তার। তাঁরা সাজু বেগমকে মাটিতে পড়ে থাকতে দেখে দ্রুত তাঁর কাছে এগিয়ে যান।

পরে তাঁকে নিরাপদে উদ্ধার করে বিমানবন্দরের অভ্যন্তরীণ মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেন।

চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি সাজু বেগমের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন আনসার সদস্যরা। তাঁদের তাঁর অসুস্থ হয়ে পড়ার বিষয়টি জানানো হয়।

পরে পরিবারের সদস্যরা বিমানবন্দরে এলে সাজু বেগমকে তাঁদের কাছে হস্তান্তর করা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাবা হলেন জুবিন নটিয়াল
ক্যালিফোর্নিয়ার ছুটির তালিকায় যুক্ত হলো ঈদুল ফিতর ও আজহা
টেকনাফে ঝুঁকি ও ভয় নিয়ে খাল পারাপার, টেকসই ব্রিজের দাবি
চার জেলায় নতুন ডিসি