তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১০৫

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৯
অ- অ+

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, ২৮ সেপ্টেম্বর দিনভর তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তেজগাঁও থানা, তেজগাঁও শিল্পাঞ্চল, মোহাম্মদপুর, আদাবর, তেজগাঁও, হাতিরঝিলসহ বিভাগের বিভিন্ন থানা এলাকার আসামি রয়েছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

ডিএমপি সূত্র জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণে তেজগাঁও বিভাগের আওতাধীন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় অভিযুক্ত ও অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১০৫ জনকে গ্রেপ্তার করা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধানমন্ত্রীর আগমনে ফেনীর সব প্রত্যাশা পূরণ হবে: পরিবেশমন্ত্রী
ঝিনাইদহে আওয়ামী লীগের দুই কর্মী আটক
দলীয় দৃষ্টিভঙ্গিতে নয়, সবার কল্যাণে কাজ করতে চাই: সমাজকল্যাণমন্ত্রী
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা দিয়েছে সৌদি আরব