রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ৪০ সক্রিয় সদস্য গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭| আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

রাজধানীতে বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪০ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার ডিএমপি মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রাজধানীতে ডিএমপির অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৪০ জন সক্রিয় সদস্য গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













