শ্রীপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪০
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে কাওরাইদ ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় কুয়েত প্রবাসী আমিনুল ইসলামের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ উঠেছে।

রাতে বাড়ির মেইন গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে ডাকাতরা। পরে প্রবাসীর স্ত্রী ও সন্তানের গলায় দা ধরে ভয়ভীতি দেখিয়ে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পরিবারের।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোররাতে কাওরাইদ ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ভোররাতে একদল ডাকাত বাড়ির প্রধান ফটকের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরে ঢুকে প্রবাসী আমিনুল ইসলামের স্ত্রী ও সন্তানের গলায় দা ধরে জিম্মি করে। এ সময় ডাকাতরা ঘরে থাকা স্বর্ণালংকার ও মূল্যবান বিভিন্ন জিনিসপত্র নিয়ে নেয়।

পরিবারের দাবি, ডাকাতির ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল খোয়া গেছে। ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, ভোররাতে একটি বাড়িতে ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকা টাইমস/৩০সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে দেশে কোনো সরকার নেই: গোলাম পরওয়ার
শার্শায় ২৬ স্বর্ণের বারসহ পাচারকারী আটক
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের গণমুখী সেমিনার অনুষ্ঠিত
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চাইল বিএফআইইউ