গাইবান্ধায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১০
অ- অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে তিন বছর বয়সী দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শিশু দুটি একে-অপরের মামাতো-ফুফাতো বোন। সমবয়সী এই দুই শিশুর মৃত্যুতে শোকের মাতম চলছে পরিবারে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেক হক। এর আগে বেলা ১১টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো দশলাল গ্রামের ফরহাদ আলীর মেয়ে মিম আক্তার (৩) এবং তার ফুফাতো বোন আফরিন আক্তার (৩)। শিশু আফরিন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা থেকে দশলালে তার মামার বাড়িতে বেড়াতে এসেছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিম ও আফরিন বাড়ির উঠানে পুকুর পাড়ে একসঙ্গে খেলা করছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের একটি পুকুরে পড়ে ডুবে যায়। পরে এই দুই শিশুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন স্বজনরা। এরমধ্যেই পুকুরের পানিতে এই দুই শিশুর ভাসতে থাকা মরদেহ চোখে পড়ে স্থানীয় বাসিন্দাদের। পরে তাদেরকে উদ্ধার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেক হক বলেন, পুকুরের পানিতে ডুবে একসঙ্গে দুই শিশু মৃত্যুর বেদনাদায়ক খবর পেয়ে তাৎক্ষিণভাবে বৈরাগীরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ পাঠানো হয়। ঘটনাটি সত্যিই বড় মর্মাহত করার মতো। আমাদের অভিভাবকদের সচেতন হওয়া উচিৎ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাবির শেখ মুজিবুর রহমান হলের নামফলক আবারও ফিরছে
ফরিদপুরে পরিত্যক্ত ভবন থেকে ২৭টি কার্তুজ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড উদ্ধার
সাইবার সন্ত্রাস দমনে তারেক রহমান সরকারের সাহসী উদ্যোগ
ফার্নেস অয়েলের দাম বেড়ে যত হলো, কার্যকর রাতেই