শিশুদের ‘নোবেল’ পুরস্কারে সাতক্ষীরার দুই বন্ধু সুদীপ্ত ও মুশফিক মনোনীত

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৩
অ- অ+

শিশুদের ‘নোবেল’ হিসেবে পরিচিত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর জন্য সাতক্ষীরার দুই তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ (১৭) ও মুশফিক উর রহমান (১৭) মনোনীত হয়েছেন। শিশু সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার ও শিক্ষার প্রসারে কাজের স্বীকৃতিস্বরূপ তারা এই মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে সুদীপ্ত দেবনাথ গত বছরও এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল।

বুধবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের ওয়েবসাইটে প্রকাশিত ২০২৬ সালের মনোনীতদের তালিকায় সুদীপ্ত দেবনাথ ও মুশফিক উর রহমানের নাম প্রকাশ করা হয়।

নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত শিশু সহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা কিডসরাইটস ফাউন্ডেশন প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের অধিকার রক্ষায় কাজ করা শিশুদের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে থাকে।

সুদীপ্ত ও মুশফিক দুজনই সাতক্ষীরা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে তারা বন্ধু এবং শিশু অধিকার নিয়ে বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রমে একসঙ্গে যুক্ত রয়েছেন। সুদীপ্ত শহরের মাস্টারপাড়া এলাকার যামিনী কুমার দেবনাথ ও সেজুতি দেবনাথ দম্পতির সন্তান। মুশফিক শহরের মুনজিতপুর এলাকার সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল ও বারছাতুন নেছা দম্পতির সন্তান।

গত চার বছর ধরে উপকূলীয় অঞ্চলে শিশু অধিকার নিয়ে কাজ করছেন সুদীপ্ত ও মুশফিক। বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিক্ষাবঞ্চনার মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে গ্রাম ও অনলাইন দুই মাধ্যমেই সচেতনতা তৈরিতে কাজ করছেন তারা। তাদের উদ্যোগে একাধিক বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি বিভিন্ন পরিবারকে শিশুদের শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়েছে।

অনলাইন প্ল্যাটফর্মে ওয়েবিনার, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা ও ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে শিশু অধিকার বিষয়ে হাজারো মানুষের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন তারা। পাশাপাশি মাঠপর্যায়ে কর্মশালা ও সম্প্রদায়ভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। এসব কার্যক্রমে শিশু সুরক্ষা, অনলাইন নিরাপত্তা এবং শিক্ষার প্রতি শিশুদের আগ্রহ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

গত বছরও আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল সুদীপ্ত দেবনাথ। এবার একই পুরস্কারের জন্য তার সঙ্গে মনোনয়ন পেয়েছে দীর্ঘদিনের বন্ধু ও সহযোদ্ধা মুশফিক উর রহমান। দুজনেরই লক্ষ্য, উপকূলীয় অঞ্চলের শিশুদের অধিকার, নিরাপত্তা ও শিক্ষার সুযোগ নিয়ে আরও বিস্তৃতভাবে কাজ করা।

মনোনয়ন প্রসঙ্গে সুদীপ্ত দেবনাথ বলেন, আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়ে আমি ভীষণ আনন্দিত। শিশুদের নিয়ে কাজ করতে আমার ভালো লাগে। ভবিষ্যতে আরও ব্যাপকভাবে শিশুদের নিয়ে কাজ করতে চাই।

মুশফিক উর রহমান বলেন, আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হতে পেরে খুবই ভালো লাগছে। শিশুদের নিয়ে আরও উদ্যমের সঙ্গে কাজ করতে চাই।

(ঢাকা টাইমস/৩০সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সালথায় এবার ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার
পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিক গ্রেপ্তার
বেড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
এমপি পদ হারাচ্ছেন বিএনপির ফেরদৌস আহমেদ মিষ্টি, কঠোর দলীয় নেতৃত্ব