সালথায় এবার ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৫
অ- অ+

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. শাকিল হোসেনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। একদিন আগে একই কমিটির আরেক সহসভাপতি মো. নাঈমুজ্জামান নাঈমকে গ্রেপ্তারের পর এবার শাকিলকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে শাকিলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাকিল হোসেন আটঘর ইউনিয়নের পশ্চিম বিভাগদী গ্রামের আনোয়ার মোল্যার ছেলে।

পুলিশ সুত্র জানা গেছে, শাকিলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় নকুলহাটি বাজার এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, শাকিলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট মামলাগুলোতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে পাঠানো হবে।

এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের আরেক সহসভাপতি মো. নাঈমুজ্জামান নাঈমকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, নাঈমের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ঢাকায় অবস্থান করছিলেন। মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে ফেরার খবর পেয়ে পুলিশ মাঝারদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার নাঈম উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের মৃত পলাশ মাতুব্বরের ছেলে।

(ঢাকা টাইমস/৩০সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাইবার পুলিশ ইউনিটের উদ্বোধন কাল, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন
শিশুদের ‘নোবেল’ পুরস্কারে সাতক্ষীরার দুই বন্ধু সুদীপ্ত ও মুশফিক মনোনীত
পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিক গ্রেপ্তার
বেড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা