পূবাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোঃ রাজিব হোসেন, টঙ্গী -পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৬, ১২:৩২
অ- অ+

‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুর মহানগরের পূবাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪০ নম্বর ওয়ার্ডে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‌্যালিটি রিক-এর কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা জমির পাঠান । অনুষ্ঠান সঞ্চালনা করেন পূবাইল শাখার ব্যবস্থাপক ইদ্রিস মোল্লা,

আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর জোনাল ম্যানেজার রফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার হৃদয় কুমার , পূবাইল এলাকার সমাজ সেবক কাজী উবায়দুল রহমান, সমাজসেবক কাজী সুবহান, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রবীণ ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা প্রবীণদের প্রতি পরিবার ও সমাজের দায়িত্ব, তাদের সম্মান, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, প্রবীণরা পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাই জীবনের শেষ পর্যায়ে তাদের প্রতি যথাযথ সম্মান, যত্ন ও সহযোগিতা করা সবার নৈতিক দায়িত্ব।

অনুষ্ঠানে প্রবীণদের জীবনমান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং তাদের অভিজ্ঞতাকে নতুন প্রজন্মের কাজে লাগানোর বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।

(ঢাকাটাইমস/১ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষের ঘটনায় চার মামলা, আসামি প্রায় ২ হাজার
কনক সরওয়ারের ফেসবুক পোস্ট: রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের টেনেসিতে ২০০ বছর পর নারীর মৃত্যুদণ্ড, চূড়ান্ত অনুমোদন সুপ্রিম কোর্টের