তুরাগ নদে মাছ ধরতে গিয়ে দুই শিশু নিখোঁজ, ২০ ঘণ্টা পর একজনের মরদেহ উদ্ধার

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৬, ১৭:৪৫
অ- অ+

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া দুই শিশুর মধ্যে আবু ইউনুস (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ অপর শিশু নিরবকে (৯) উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১টার দিকে টঙ্গীর তুরাগ নদ থেকে আবু ইউনুসের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবু ইউনুস টঙ্গীর বউবাজার এলাকার আলী কমিশনারের বাড়ির ভাড়াটিয়া শাহজাহান মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গীর তুরাগ নদের জামাই বাজার রেলওয়ে ব্রিজের নিচে মাছ ধরতে যায় আবু ইউনুস ও নিরব। মাছ ধরার একপর্যায়ে নদীর তীব্র স্রোতে ভেসে গিয়ে তারা দুজনই নিখোঁজ হয়।

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে আলোর স্বল্পতা ও প্রতিকূল আবহাওয়ার কারণে বুধবার রাত সাড়ে ৭টার দিকে প্রথম দিনের উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

পরদিন বৃহস্পতিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুনরায় উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার টানা তল্লাশির পর বেলা ১টার দিকে নদী থেকে শিশু আবু ইউনুসের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম বলেন, বুধবার বিকেলে শিশুদের নিখোঁজের খবর পাওয়ার পর থেকেই আমাদের দল উদ্ধার অভিযান শুরু করে। গত রাতে অন্ধকারের কারণে অভিযান স্থগিত করা হলেও বৃহস্পতিবার সকাল থেকে ডুবুরি দল পুনরায় কাজ শুরু করে। দুপুর ১টার দিকে শিশু আবু ইউনুসের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপর শিশু নিরবকে উদ্ধারে নদীতে ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে আবু ইউনুসের মৃত্যুর খবরে টঙ্গীর বউবাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ

অন্যদিকে নিখোঁজ শিশু নিরবের পরিবারের সদস্যরা নদীর পাড়ে অপেক্ষায় রয়েছেন তাদের সন্তানের সন্ধানের আশায়।

(ঢাকা টাইমস/১অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বেরোবির তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ী বহিষ্কার
পরীক্ষাব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চুক্তি
ফেরদৌসী আহমেদ মিষ্টির সংরক্ষিত নারী আসন শূন্য ঘোষণা
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু