নড়াইলে ষাঁড়ের লড়াই কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০

নড়াইল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৬, ১৯:০০
অ- অ+

নড়াইল সদর উপজেলার রুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাবে (ভাইরাল) ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকে এই মারামারি ভিডিও ছড়িয়ে পড়ে। যদিও গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এই ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়। ওইদিন দুপুরের দিকে এই সংঘর্ষ সৃষ্টি হয়।

ফেসবুকে ছড়িয়ে ভিডিওতে দেখা যায়, লাঠি দিয়ে দুইপক্ষ মারামারি করছেন। মাঠের মধ্যে ও আশপাশে দৌঁড়ে একপক্ষ আরেকপক্ষের ওপর হামলা চালাচ্ছেন।

ফেসবুকে ভিডিও পোস্ট করে অনেকে লিখেছেন, আদালতে নিষেধাজ্ঞা, তবুও চলছে ষাঁড়ের লড়াই! ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে কি অবস্থা দেখুন। আবার একজন মন্তব্য করেছেন, রুখালীর মাঠে, এঁড়ে (ষাঁড়) লড়াই হবে, আর মারামারি হবে না! এটা কি হতে পারে। আরেকজন লিখেছেন, আবার তোরা মানুষ হ, নড়াইলের রুখালীতে এবারও ষাঁড়ের লড়াইলকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, নড়াইল, যশোর, মাগুরা, খুলনা ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকার অন্তত ১২০টি ষাঁড় লড়াইয়ে অংশগ্রহণ করে। এর মধ্যে খড়রিয়া ও আগদিয়া গ্রামের ষাঁড়ের মালিকদের মধ্যে লড়াইকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১০জন আহত হন। তাদেরকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে, এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি। স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করেছেন বলে শুনেছি।

(ঢাকা টাইমস/১অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুশীলদের ঘুম ভাঙল, প্রশ্ন উঠল অতীতের নীরবতা নিয়ে
অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেনের নেতৃত্বে যাত্রা শুরু করল বিশেষায়িত ও স্বতন্ত্র 'সাইবার পুলিশ ইউনিট'
চীনের জাতীয় দিবসে শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা
বিভাগীয় পদোন্নতি পরীক্ষা উপলক্ষে ময়মনসিংহে পুলিশের ব্রিফিং