বাংলামোটরে কথা কাটাকাটির জেরে বহিষ্কৃত যুবদল নেতার গুলি, আহত ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৬, ২৩:৩৬
অ- অ+

রাজধানীর বাংলামোটরে সোহাগ (৪৫) নামের এক ব্যক্তিকে মাথায় আঘাত করে রক্তাক্ত করার পর দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে হাতিরঝিল থানা যুবদলের সাবেক আহ্বায়ক (বহিষ্কৃত) ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার রাত ৮টা ১০ মিনিটের দিকে হাতিরঝিল থানার বাংলামোটর মোড়ের উত্তর পাশে একটি গলিতে এ ঘটনা ঘটে। আহত সোহাগকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দাদের বরাতে ওসি জানান, সাইমনের সঙ্গে সোহাগের কথা-কাটাকাটির একপর্যায়ে সোহাগের মাথায় আঘাত করা হয়। এতে তিনি রক্তাক্ত আহত হন।

পরে সাইমন সেখানে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানান ওসি।

ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশের দায়িত্ব ঠিকভাবে পালন করে মানুষের আস্থা অর্জন করতে চাই: এসপি মীর মনির
তেজগাঁও বিভাগে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮০
পুলিশের পদোন্নতি পরীক্ষা হবে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত: ঢাকা রেঞ্জ ডিআইজি
কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলি, নিহত ১