মোহাম্মদপুরে চার্চ থেকে চুরি হওয়া ৭০ কেজির পিতলের ঘণ্টা উদ্ধার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০২৬, ১২:৩১| আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১২:৪২
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুরে সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চের দোতলার উন্মুক্ত স্থান থেকে চুরি হওয়া প্রায় ৭০ কেজি ওজনের একটি পিতলের ঘণ্টা উদ্ধার করেছে পুলিশ। চুরির প্রায় এক দিন পর শুক্রবার (২ অক্টোবর) রাত তিনটার দিকে জাকির হোসেন রোডের একটি ময়লার ডাস্টবিনের পাশ থেকে ঘণ্টাটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

শুক্রবার সকালে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম এসব তথ্য জানান।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত ১২টা ৩ মিনিটের পর কোনো একসময় ৯২ আসাদ এভিনিউয়ে ওয়াসা ভবনের সামনে অবস্থিত সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চের দোতলার উন্মুক্ত স্থানে রাখা ঘণ্টাটি চুরি হয়। ভোর ৪টা ৩৫ মিনিটে খবর পেয়ে মোহাম্মদপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশের তথ্যমতে, ঘটনার ঠিক আগে রাত ১২টা ৩ মিনিট থেকে চার্চের সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং অপশন বন্ধ ছিল। চুরির খবর পাওয়ার পরপরই আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি চুরি যাওয়া ঘণ্টা উদ্ধার এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে একাধিক দল অভিযান শুরু করে।

পুলিশের অভিযানের মধ্যেই চোরেরা চুরি করা ঘণ্টাটি ফেলে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। পরে শুক্রবার রাত তিনটার দিকে মোহাম্মদপুর থানাধীন জাকির হোসেন রোডের ময়লার ডাস্টবিনের পাশ থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি অক্ষত উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর থানার পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ঘণ্টাটি থানা হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান। চুরির আগে চার্চের সিসিটিভি রেকর্ডিং বন্ধ হওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এ ছাড়া আশপাশের বিভিন্ন স্থাপনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং সোর্স নিয়োগের মাধ্যমে চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বর্ণের দাম বেড়েছে, আজকের বাজারদর জানুন
বার্সেলোনায় যোগ দিবে হালান্ড!
বিমানবন্দরে বিশৃঙ্খলা ও কর্মকর্তাকে লাঞ্ছিত: মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা
সরি পিন্টু ভাই