গ্রেপ্তারের আগে ভিডিওবার্তায় যা বললেন জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০২৬, ১৮:৪৮
অ- অ+

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা ও অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় ক্যান্টনমেন্টের বাসভবন থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এদিকে গ্রেপ্তারের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি দেশবাসীর কাছে দোয়া চান এবং জনগণের অধিকারের জন্য কাজ করে যাওয়ার কথা বলেন।

ভিডিওবার্তায় মেজর (অব.) আখতারুজ্জামান বলেন, ‘আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আমাকে এই মুহূর্তে ডিবি পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। আপনাদের জানিয়ে গেলাম সবাইকে। দোয়া করবেন, আমি যেন মানুষের জন্য, দেশের জনগণের জন্য, বিশেষ করে প্রবাসীদের জন্য যদি শহীদ হতে পারি, আল্লাহর কাছে এটা চাই।’

তিনি আরও বলেন, ‘আল্লাহ যেন আমার সেই দাবি পূরণ করেন, আহ্বান পূরণ করেন। জনগণের অধিকার আদায়ে আমি আছি, আজীবন থাকব। যতদিন বেঁচে আছি, ততদিন জনগণের পাশে থাকব, জনগণের জন্য সংগ্রাম করব। সবাই ভালো থাকবেন।’

এর আগে গত বৃহস্পতিবার রাতে বিমানবন্দর থানায় মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব।

মামলার এজাহার অনুযায়ী, বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে সৌদি আরবের মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ (বিজি-৩৩৮) থেকে যাত্রীরা নামার পর ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলির সংকট দেখা দেয়। এতে লাগেজ পেতে দেরি হওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়।

এ সময় ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের আহ্বানে পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে যান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করার সময় মেজর (অব.) আখতারুজ্জামান তাঁর দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যান বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে বলা হয়, এ সময় আখতারুজ্জামান ‘আমি কিন্তু পিটাবো ধইরা’, ‘ঘাড় ধরে বের করে দিবো’—এ ধরনের কথা বলে নির্বাহী পরিচালককে প্রকাশ্যে হুমকি দেন। একই সময় বিমান ও পর্যটনমন্ত্রী সম্পর্কেও অশালীন মন্তব্য করার অভিযোগ করা হয়েছে।

মামলার বিবরণে আরও বলা হয়, আখতারুজ্জামানের সঙ্গে থাকা প্রটোকল সহকারীরা বিমানবন্দরের সংরক্ষিত কেপিআই এলাকায় মুঠোফোনে ভিডিও ধারণ করছিলেন। সেখানে দায়িত্বরত নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন তাঁদের ভিডিও ধারণে নিষেধ করেন।

এতে আখতারুজ্জামান ক্ষিপ্ত হয়ে ওই কর্মকর্তাকে গালিগালাজ করেন এবং একপর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ ছাড়া সাধারণ যাত্রীদের সংগ্রহ করা জমজমের পানির বোতলের ক্ষতিসাধন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একজন প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও আনা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তৃণমূলে শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মীর শাহে আলমের
ঢাকা রেঞ্জে পুলিশের বিভাগীয় পদোন্নতির এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত
মদিনায় বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলা
ময়মনসিংহে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত