সব ক্রীড়াবিদকে ‘ক্রীড়া কার্ডের’ আওতায় আনার উদ্যোগ

দেশের সব স্তরের ক্রীড়াবিদকে ‘ক্রীড়া কার্ড’ সুবিধার আওতায় আনার উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এই কার্ডের মাধ্যমে খেলোয়াড়দের বিশেষ যাতায়াত সুবিধা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
এ বিষয়ে পরিবহন মালিকদের সঙ্গে মতবিনিময় সভা করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আগামীকাল রবিবার সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ক্রীড়াবিদদের জন্য বিশেষ যাতায়াত সুবিধা নিশ্চিত করতে ‘ক্রীড়া কার্ড’ ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নূর আলমের পাঠানো মিডিয়া আমন্ত্রণপত্রে এসব তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, দেশের সব স্তরের খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বাড়ানো এবং যাতায়াতের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেই ‘ক্রীড়া কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












