রূপগঞ্জে তিন গ্রামের ১২ সমাজের কবরস্থানে রাস্তা ও প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৬, ১৫:০৭
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদ ও স্থানীয়দের অর্থায়নে জাঙ্গীর, ভিংরাবো, সুরিয়াবো গ্রামের ১২টি জামে মসজিদ ভিত্তিক সামাজিক কবরস্থানের যাতায়াত সড়ক ও সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করেছেন ইউপি প্রশাসক নূর নবী ভুঁইয়া।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার জাঙ্গীর এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ১২টি সমাজের মসজিদের ইমাম, পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও এলাকার মুসুল্লিরা।

এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় এলাকার সমস্যা সমাধানের কাজ করতে মাঠে আছি। আমি রূপগঞ্জ ইউনিয়নবাসির একজন সেবক। তাই এই এলাকার উন্নয়ন, জনগণের কাঙ্ক্ষিত সেবা দিতে অঙ্গীকারবদ্ধ। তাই ইউনিয়ন বাসির সেবায় নিয়োজিত আছি। যতদিন বেঁচে থাকি ততদিন মানুষের জন্যে কাজ করবো।

এ সময় স্থানীয় বক্তারা বলেন, ৩ গ্রামের ১২ সমাজের বৃহত্তর কবরস্থানের যাতায়াত রাস্তা নিয়ে একটি হাউজিং কোম্পানি বালি ফেলে দখলে নেয়। এতে ভোগান্তি ছিলো। তাই বর্তমান প্রশাসক নূরনবী ভুঁইয়া এলাকাবাসি নিয়ে রাস্তা করে দিলেন। পাশাপাশি প্রাচীর নির্মাণ কাজ উদ্বোধন করে দেন। এ সময় স্থানীয়রা কবরস্থান থেকে সুরিয়াবো পর্যন্ত রাস্তা নির্মাণের দাবি করেন।

(ঢাকা টাইমস/৫অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঘাটাইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা 
বিসিএস-ব্যাংকের চাকরি ছেড়ে নেত্রকোনায় প্রাথমিকের শিশুদের পড়াচ্ছেন বুয়েটের নায়লা
নিউ গিনি প্রপার্টিজে হামলার মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিনের জামিন
রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের মামলায় বাবার যাবজ্জীবন