ঘাটাইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা 

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৬, ১৫:২৭
অ- অ+

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনকে সামনে রেখে ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় অনুষ্ঠিত ৯৪টি পূজা মন্ডবের সভাপতি ও সাধারণ সম্পাদকদের ঘাটাইল থানায় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় ঘাটাইল থানা প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় পুলিশ কর্মকর্তাসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঘাটাইল থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমানের সভাপতিত্বে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অমুল্য চন্দ্র আর্য্যর সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন, পূজা উদযাপন পরিষদের সভাপতি অধীর চন্দ্র সাহা, সহসভাপতি প্রনতী রায় চৌধুরী, হিন্দু বৈদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সাধারন সম্পাদক কার্ত্তিক দত্ত, পূজা উদযাপন ফ্রন্টের ঘাটাইল উপজেলা শাখার আহ্বায়ক গোপাল গুহ রায়, সদস্য সচিব অরুণ জ্যোতি সাণ্যাল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার, বিদ্যুৎ ও অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। এছাড়া পূজার সময় শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় যুবসমাজ ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতা কামনা করা হয়।

সভায় পূজা উদযাপন পরিষদের নেতারা প্রশাসনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

থানা কর্তৃপক্ষ আশ্বাস দেন, প্রতিটি মণ্ডপে পুলিশ টহল ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। এ সময় উপস্থিত সবাই ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসবকে আনন্দমুখর করার আহ্বান জানান।

(ঢাকা টাইমস/৫অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আত্রাইয়ে তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত
বিসিএস-ব্যাংকের চাকরি ছেড়ে নেত্রকোনায় প্রাথমিকের শিশুদের পড়াচ্ছেন বুয়েটের নায়লা
রূপগঞ্জে তিন গ্রামের ১২ সমাজের কবরস্থানে রাস্তা ও প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন