কদমতলীতে ৫১ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৬, ১৬:৪৯
অ- অ+

রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ৫১ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন–মো. হোসেন (২৭), মো. আওয়াল (২৮) ও মো. আনোয়ার হোসেন সাগর (২৮)।

সোমবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার রাত পৌনে নয়টার দিকে কদমতলী থানাধীন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতেন।

এ ঘটনায় কদমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, বন্ধ ৫০০ স্কুল
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রীনগরে দোয়া ও আলোচনা সভা 
বোমা হামলার হুমকি দিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ই-মেইল, থানায় জিডি
তালাবদ্ধ ৪০০ কোটি টাকার সবজি রক্ষার ‘মিনি কোল্ড স্টোরেজ’