নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৬, ১৭:০৪
অ- অ+

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পুটিমারী বাজার এলাকায় পুলিশের ওপর হামলা মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, এসআরবি-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প।

যশোর ক্যাম্পের মেজর ফজলে রাব্বি প্রিন্সের নেতৃত্বে এসআরবির সদস্যরা রবিবার (৪ অক্টোবর) রাত ৩টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি এসকেন শেখ (৩৫) ও তার ভাই নয়ন শেখকে (২২) গ্রেপ্তার করেন। তাদের নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

পুটিমারী গ্রামের বাবলু শেখের ছেলে এসকেন একটি অস্ত্র ও নয়টি মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) আসামি। গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে নড়াগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন ও হাসান পুঠিমারী এলাকা থেকে এসকেন শেখকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হন। এসকেন, তার ভাই নয়ন ও বাবা বাবলু শেখসহ তাদের লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ (হাতকড়া) এসকেনকে ছিনিয়ে নেয়।

এ সময় এসআই মুরাদ হোসেনের হাত, পিঠ ও ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করেন তারা। আহত পুলিশ কর্মকর্তা মুরাদকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরেরদিন সকালে পুটিমারী ঈদগাহের সামনে থেকে ভাঙ্গা হাতকড়াটি উদ্ধার হলেও এসকেনসহ তার পরিবারের লোকজন পালিয়ে যায়।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী জানান, পুলিশের ওপর হামলা মামলার ঘটনায় এসকেন শেখসহ ২৩ জনকে আসামি করে মামলা দায়ের হয়। মামলার প্রধান আসামি এসকেনসহ তার ভাই নয়নকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় আটজন গ্রেপ্তার হয়েছেন। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

(ঢাকা টাইমস/৫অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, বন্ধ ৫০০ স্কুল
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রীনগরে দোয়া ও আলোচনা সভা 
বোমা হামলার হুমকি দিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ই-মেইল, থানায় জিডি
তালাবদ্ধ ৪০০ কোটি টাকার সবজি রক্ষার ‘মিনি কোল্ড স্টোরেজ’