বোমা হামলার হুমকি দিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ই-মেইল, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৬, ১৭:১১
অ- অ+

বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। গতকাল রবিবার ইমেইলের মাধ্যমে এ হুমকি দেওয়া হয়। পরে এ ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পুলিশ জানায়, একটি ইমেইল আইডি থেকে হুমকি দেওয়া হয়। হুমকিবার্তায় আগামীকাল মঙ্গলবার বেলা এগারোটায় একাধিক বোমা হামলা চালানোর কথা উল্লেখ করা হয়।

‎ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পাঠানো ওই ইমেইল বার্তায় বলা হয়, আমি বাংলাদেশের ঢাকা ১২১২, প্রগতি সরণি, খা ২২৪-এ অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটি গণবোমা হামলা চালাবো। তাই যদি আমার মুখ দেখতে পাও, তবে জেনে রেখো যে, যা ঘটতে চলেছে তা তোমাদের কেউই থামাতে পারবে না। আগামীকাল ৬ অক্টোবর আনুমানিক সকাল ১১টায় এই হামলা করা হবে।

‎এ বিষয়ে বাড্ডা থানার ওসি নাসিরুল আমীন বলেন, এ ঘটনায় রবিবার সন্ধ্যায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বর্তমানে সেটি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) সাইবার এন্ড স্পেশাল ক্রাইম তদন্ত করছে।

ডিএমপির গোয়েন্দা (ডিবি) সাইবার এন্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তরিকুল ইসলাম বলেন, আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। তবে এখনই কিছু বলা যাচ্ছে না।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অসহায় শিশু ফারদিনের চিকিৎসার দায়িত্ব নিয়ে ঢাকার হার্ট ফাউন্ডেশনে উপস্থিত ভূমিমন্ত্রী
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯০২
ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, বন্ধ ৫০০ স্কুল
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রীনগরে দোয়া ও আলোচনা সভা