মিরপুরে রুটি চুরির অভিযোগে পথশিশুকে মারধর, অভিযুক্ত নিরাপত্তাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৬, ১৮:২৫| আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১৮:২৮
অ- অ+

রাজধানীর মিরপুরে রুটি চুরি করে খাওয়ার অভিযোগে পথশিশুকে মারধরের ঘটনায় অভিযুক্ত নিরাপত্তাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম– রিপন মন্ডল।

সোমবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সালেহ্ মুহম্মদ জাকারিয়া।

পোস্টে রিপন মন্ডলের ছবি দিয়ে এডিসি সালেহ্ মুহম্মদ জাকারিয়া লিখেছেন, ধৃত লোকটির নাম রিপন মন্ডল। গত পরশু সে রাতে মিরপুর ১ নাম্বারে একটি বাচ্চা মেয়েকে নির্মম ভাবে নির্যাতন করেছিল। এখন সে পুলিশ হেফাজতে আছে। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছে।

পোস্টে তিনি আরও লিখেন, আইনের শাসন মানতে হবে। যে কোন ধরনের নির্মমতার ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অ্যাকশনে যাবে। কোন ছাড় দেয়া হবে না।

এর আগে গতকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই পথশিশুকে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সোমবার দুপুরে ভিডিওটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন প্রবাসী অনুসন্ধ্যানী সাংবাদিক জুলকারনাইন খান সায়ের।

ভিডিওটি পোস্ট করে তিনি লেখেন, মিরপুর এলাকার কোনো একটি মার্কেটের নিরাপত্তাকর্মী এক টুকরো রুটি চুরি করে খাওয়ার অভিযোগে এক মেয়েশিশুকে মারধর করছেন। এক পথচারী শিশুটিকে থামাতে এগিয়ে গেলে আরেকজন পথচারী তাকে বাধা দিতে এগিয়ে আসেন।

তিনি বলেন, অপরাধ যাই হোক না কেন, কাউকে নির্যাতন করার সুযোগ নেই। অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করাই আইনগত ব্যবস্থা নেওয়ার পথ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুর সিটি করপোরেশনের সব কার্যালয় ধূমপানমুক্ত করার উদ্যোগ
থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, উদ্ধার অভিযানে বিজিবি; নিহত ২
আওয়ামী লীগের সঙ্গে কোনো পুনর্মিলন নয়, বিচার নিশ্চিত করতে হবে: কায়সার কামাল
প্রধানমন্ত্রী দেশের খেটে খাওয়া মানুষের জন্য কাজ করছেন: বস্ত্র প্রতিমন্ত্রী