আগারগাঁওয়ে গার্মেন্টস-ফুটপাত-অ্যাম্বুলেন্সে চাঁদাবাজি, বিএনপি নেতা স্বপন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৬, ২২:১২
অ- অ+

রাজধানীর আগারগাঁও এলাকায় গার্মেন্টস, ফুটপাত ও অ্যাম্বুলেন্স থেকে চাঁদাবাজির অভিযোগে বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মিজানুর রহমান স্বপন নামের ওই নেতা শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি।

সোমবার স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান। তিনি বলেন, ‘তাকে এসআরবি গ্রেপ্তার করেছে। পরে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।’

পুলিশ ও এসআরবি-সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, স্বপনের বিরুদ্ধে আগারগাঁও এলাকায় একটি ছয়তলা গার্মেন্টস থেকে চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া নিউরোসায়েন্স হাসপাতালের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট পরিচালনা, আগারগাঁও নতুন রাস্তা এলাকার ফুটপাত থেকে চাঁদা আদায় এবং শেরেবাংলা নগর থানার পাশের সমবায় বস্তিতে মাদক কারবারিদের কাছ থেকে মাসিক চাঁদা নেওয়ার অভিযোগও রয়েছে।

গ্রেপ্তারের পর স্বপনকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগগুলো তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা নিহত
নিয়োগপত্র পেলেন বসতভিটা না থাকা সেই মিশন
খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক
বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান