খুলনায় দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা নিহত

খুলনা ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৬, ২২:৩২
অ- অ+

খুলনার ফুলতলা ক্যান্টনমেন্টের সামনে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক মো. ফজলুর রহমান নিহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে শিরোমণি থেকে নওয়াপাড়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা দেন তিনি। পরে ফুলতলা ক্যান্টনমেন্টের সামনে খুলনার দিকে আসা একটি মালবাহী ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন ফজলুর রহমান।

আশপাশের লোকজনের সহযোগিতায় ট্রাকের নিচ থেকে তাকে উদ্ধার করে নিজ সিএনজিতে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তিনি।

পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. ফজলুর রহমানকে মৃত ঘোষণা করেন। নিহত ফজলুর রহমানের বয়স ৫০ বছর। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এবং সিআইডিতে কর্মরত ছিলেন। তার পিতার নাম আবু তালেব খান,তিনি যশোর জেলার অভয়নগর থানার নওয়াপাড়া বারান্দি ফকিরহাট এলাকার বাসিন্দা।

(ঢাকা টাইমস/৫অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করলেন বিএনপি নেতা ওবায়দুল্লাহ মাসুদ
রূপসায় ছেলে হত্যার ১ মাস ২০ দিন পর বাবাকে গুলি করে হত্যা
আগারগাঁওয়ে গার্মেন্টস-ফুটপাত-অ্যাম্বুলেন্সে চাঁদাবাজি, বিএনপি নেতা স্বপন গ্রেপ্তার
নিয়োগপত্র পেলেন বসতভিটা না থাকা সেই মিশন