রূপসায় ছেলে হত্যার ১ মাস ২০ দিন পর বাবাকে গুলি করে হত্যা

খুলনা ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৬, ২২:৩৮
অ- অ+

খুলনা রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দূর্জনিমহল এলাকায় ছেলে জয় ঢালী হত্যাকাণ্ডের শোক কাটিয়ে ওঠার আগেই এবার তার বৃদ্ধ বাবা আক্তার ঢালীকেও (৬০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত ১৫ আগস্ট রাতে ছেলেকে গলাকেটে হত্যার ঠিক এক মাস ২০ দিনের মাথায়

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় একই এলাকায় বাবাকে গুলি করে হত্যা করা হয়। একই পরিবারে দেড় মাসের ব্যবধানে এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনীমহল গ্রামের শহীদের মোড় সংলগ্ন নিজ বাড়ির সামনে অবস্থান করছিলেন আক্তার ঢালী। এ সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে আকস্মিক গুলি ছুঁড়ে দ্রুত পালিয়ে যায়। গুলির শব্দে স্থানীয়রা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এর আগে, গত ১৫ আগস্ট শনিবার রাত সোয়া ৯টার দিকে আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে (২৭) দুর্জনীমহল শহীদের মোড়ের একটি চায়ের দোকানের সামনে নৃশংসভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে একদল যুবক। ওই ঘটনায় জয়ের মা নাসিমা বেগম বাদী হয়ে রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এজাহারনামীয় প্রধান আসামিসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছিল। ছেলের পর এবার বাবাকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যার ঘটনায় স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। খবর পেয়ে রূপসা থানা পুলিশ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পূর্ব শত্রুতার জেরে কিংবা ছেলে হত্যা মামলার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(ঢাকা টাইমস/৫অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করলেন বিএনপি নেতা ওবায়দুল্লাহ মাসুদ
খুলনায় দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা নিহত
আগারগাঁওয়ে গার্মেন্টস-ফুটপাত-অ্যাম্বুলেন্সে চাঁদাবাজি, বিএনপি নেতা স্বপন গ্রেপ্তার
নিয়োগপত্র পেলেন বসতভিটা না থাকা সেই মিশন