কক্সবাজার-মহেশখালী ও কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৬, ২৩:২১
অ- অ+

কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় ডাকাত ও জলদস্যুদের অপতৎপরতা প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড। বাণিজ্যিক জাহাজ ও সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে আজ সোমবার দিনব্যাপী এ অভিযান চালানো হয়।

সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানিয়েছে, কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় বাণিজ্যিক জাহাজ ও ফিশিং বোটে জলদস্যু ও ডাকাত চক্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় আতঙ্ক তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে জলদস্যু ও ডাকাতদের অপতৎপরতা প্রতিরোধ এবং জড়িত ব্যক্তিদের আটকে টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

এর অংশ হিসেবে কোস্ট গার্ডের আধুনিক সক্ষমতাসম্পন্ন জাহাজ ও উচ্চগতির স্পিডবোট দিয়ে নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি রাডার, উন্নত যোগাযোগব্যবস্থা ও জিপিএস প্রযুক্তির মাধ্যমে উপকূলীয় ও সমুদ্রসীমায় চলাচলকারী বিভিন্ন ধরনের জলযান এবং সন্দেহজনক গতিবিধির ওপর নজরদারি করা হচ্ছে।

কোস্ট গার্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দিনব্যাপী কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম, কোস্ট গার্ড জাহাজ ‘সবুজ বাংলা’ এবং কক্সবাজার, মহেশখালী, মাতারবাড়ী ও কুতুবদিয়া স্টেশনের সদস্যরা দায়িত্বপূর্ণ সমুদ্র এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করেন। এ সময় বাণিজ্যিক জাহাজ ও সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, দেশের সমুদ্র, নৌপথ ও উপকূলীয় অঞ্চলকে ডাকাত ও জলদস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি নেতা ওবায়দুল্লাহ মাসুদের মনোনয়ন প্রত্যাহার
দুর্গাপূজা উপলক্ষে দোকান-শপিংমল খোলা রাখার সময় বাড়ল
৪৯তম বিসিএস: আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
গাজীপুরে আনসারের তৎপরতায় ইয়াবাসহ ট্রাকের হেলপার আটক