দুর্গাপূজা উপলক্ষে দোকান-শপিংমল খোলা রাখার সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৬, ২৩:৩৭
অ- অ+

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময় বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে।

সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে এ বিষয়ে একটি চিঠি জারি করা হয়। চিঠিটি সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

বিদ্যুৎ বিভাগের উপসচিব সোনিয়া বিনতে তাবিব স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

চিঠিতে আরও বলা হয়েছে, ২৩ অক্টোবর থেকে আগের সময়সূচি কার্যকর হবে। সে অনুযায়ী, দোকানপাট ও শপিংমল বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

এর আগে শারদীয় দুর্গোৎসব সামনে রেখে দোকানপাট খোলা রাখার সময় বাড়ানোর দাবি জানিয়েছিলেন ব্যবসায়ীরা। গতকাল রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রীর কাছে দেওয়া এক স্মারকলিপিতে চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত দেশের সব দোকান, বিপণিবিতান ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জানায় মালিক সমিতি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি নেতা ওবায়দুল্লাহ মাসুদের মনোনয়ন প্রত্যাহার
৪৯তম বিসিএস: আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
কক্সবাজার-মহেশখালী ও কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান
গাজীপুরে আনসারের তৎপরতায় ইয়াবাসহ ট্রাকের হেলপার আটক