যাত্রাবাড়ীতে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ২, মাদক বিক্রির ৩৪ লাখ টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২৬, ১৫:২৩| আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১৫:২৫
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে ২৪৩টি ইয়াবা, ২২ পুরিয়া হেরোইন, একটি বিয়ারের ক্যানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ সময় মাদক বিক্রির ৩৩ লাখ ৮৬ হাজার ৭৩০ টাকা উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শনির আখড়া এলাকায় অভিযানটি চালানো হয় বলে জানিয়েছে এসআরবি-১০।

গ্রেপ্তার দুজন হলেন– মো. হাসান (২৭) ও মো. রোহান ইসলাম (২২)। হাসানের বাড়ি যাত্রাবাড়ীর দক্ষিণ শেখদিতে এবং রোহানের বাড়ি শনির আখড়া এলাকায়।

বুধবার এসআরবি-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসআরবি-১০ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রাতে শনির আখড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হাসান ও রোহানকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৭২ হাজার ৯০০ টাকা মূল্যের ২৪৩টি ইয়াবা, ৬ হাজার ৬০০ টাকা মূল্যের ২২ পুরিয়া হেরোইন, একটি বিয়ারের ক্যান, মাদক বিক্রির ৩৩ লাখ ৮৬ হাজার ৭৩০ টাকা এবং চারটি মুঠোফোন জব্দ করা হয়।

এসআরবি-১০ এর ভাষ্য, গ্রেপ্তার দুজন পেশাদার মাদক ব্যবসায়ী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। তাদের উদ্ধার করা মাদকসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১০।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পূবাইলে পুলিশের অভিযানে চাপাতি-ছুরিসহ তিনজন গ্রেপ্তার
এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
স্ত্রী চাইলে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্ট
ভারতের শিক্ষার্থী আন্দোলনের নতুন মুখ নেহা বোরা, কে এই তরুণী?