সুনামগঞ্জে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ অর্ধশতাধিক আহত, টিআরশেল নিক্ষেপ 

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২৬, ২১:৩৩
অ- অ+

সুনামগঞ্জের তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে বীরনগর ও মমিসিংঙ্গাহাটি (মধ্য তাহিরপুর) দুই ঘণ্টা ব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। সংঘর্ষে বীরনগর গ্রামের সাথে বীরনগর, জয়নগর, দুতমা, লক্ষীপুর গ্রামের লোকজন অংশ নেয়।

বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের পুলিশ সার্কেল অফিসের সামনে তাহিরপুর সুনামগঞ্জ সড়ক-শনির হাওরে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এসময় তাহিরপুর সুনামগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

সংঘর্ষের সময় মমিসিংঙ্গাহাটির দুটি দোকানে হামলা করা হয় ও একটি বাড়িতে আগুন দেয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনায় তাহিরপুর বাজারে দুই পক্ষের দোকানপাট থকায় বাজার থমথমে অবস্থা বিরাজ করছে।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিআরশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে কিন্তু তাতে কোনো কাজ হয়নি।

পরে পুলিশ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ স্থানীয় এলাকাবাসীর চেষ্টা সংঘর্ষ থামলেও উত্তেজনা বিরাজ করছে।

সংঘর্ষে গুরুতর আহত বীরনগর গ্রামের সোবহান মিয়ার ছেলে আশিকনুর, আলিম উদ্দিনের ছেলে রেজাউল ও মাইনুদ্দিনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার করে।

এছাড়াও মমিসিংঙ্গাহাটি (মধ্য তাহিরপুর) গ্রামের মো. হারুন অর রশিদ (৫২), বাকারুল মিয়া (৫০), আজিম মিয়া (২৫), রমজান মিয়া (৩০) আবুল কালামসহ দুই পক্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, আমরা সংঘর্ষের শুরু থেকেই অবস্থা নিয়ে চেষ্টা করেছি সংঘর্ষ থামাতে, কিন্তু এর মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় তখন টিআরশেল নিক্ষেপ করা হয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও থমথমে অবস্থা বিরাজ করছে। তাহিরপুর সুনামগঞ্জ সড়ক যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

(ঢাকা টাইমস/৭অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাজীগঞ্জে মন্দির হামলা মামলায় ৫২ জন খালাস, একজনের কারাদণ্ড
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.১২ বিলিয়ন ডলার
শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
১০টি উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি সই