জাল টাকা ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাবে 'বাংলা কিউআর'

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২৬, ২১:৫০
অ- অ+

বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার ক্যাশলেস লেনদেনের বিষয়ে গুরুত্ব দিয়েছে। এতে একদিকে যেমন নিশ্চিত হবে আর্থিক লেনদেনের স্বচ্ছতা পাশাপাশি কমবে জাল টাকার বিস্তার ও নিরাপত্তা ঝুঁকি। এক্ষেত্রে বাংলা কিউআর হবে গ্রাহকের আস্থা ও নিরাপদ মাধ্যম। এই প্লাটফর্ম মূলত সকল ব্যাংক কে সমন্বয় করে গ্রাহকের লেনদেন করবে আরও সহজ ও ভোগান্তিবিহীন। এর মাধ্যমে টাকা ছাপাতে প্রতিবছর সরকারের যে বিশাল অংকের ব্যয় হয় তা অনেকাংশেই কমানো সম্ভব।

এমটিবি বগুড়া শাখার আয়োজনে ও বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে বুধবার দুপুরে বগুড়া শহরের রানার প্লাজার নিচতলায় অনুষ্ঠিত বাংলা কিউআর বিষয়ক সচেতনতামূলক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার চৌধুরী আখতার আসিফের সভাপতিত্বে কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার পরিচালকবৃন্দ যথাক্রমে মো. সেলিম আহম্মদ, সরদার আল ইমরান ও মো. আখতারুল ইসলাম, এমটিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক এ কে এম তারেক, বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাইরুল ইসলাম প্রমুখ।

আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এমটিবির বগুড়ার রিজিওনাল ম্যানেজার ও ব্যবস্থাপক কুদরত ই খোদা মো. সামিউল করিম। কর্মসূচিতে সভাপতির বক্তব্যে এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার চৌধুরী আখতার আসিফ বলেন, দেশে বর্তমানে প্রায় ৩৯ লাখ মার্চেন্ট বাংলা কিউআরের মাধ্যমে পেমেন্ট গ্রহণের সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে দৈনিক লেনদেন প্রায় সাড়ে ৩ লাখ, যার আর্থিক মূল্য প্রায় ১৪৩.৫৪ কোটি টাকা। গত ৯০ দিনে এই লেনদেনের সংখ্যা প্রায় ৩.৫ গুণ এবং লেনদেনের পরিমাণ প্রায় ৫ গুণ বৃদ্ধি পেয়েছে। এই অগ্রগতিকে আরও ত্বরান্বিত করতে এমটিবি দেশব্যাপী বাংলা কিউআর গ্রহণ ও ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে। তারা বিশ্বাস করেন ডিজিটালাইজেশনের মাধ্যমে একদিকে যেমন কমে আসবে গ্রাহকদের লেনদেনের ভোগান্তি অন্যদিকে তারাও গ্রাহকের লেনদেন বিবেচনায় ঋণ কার্যক্রমকে আরো বেগবান করতে পারবেন।

(ঢাকা টাইমস/৭অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু
হাজীগঞ্জে মন্দির হামলা মামলায় ৫২ জন খালাস, একজনের কারাদণ্ড
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.১২ বিলিয়ন ডলার
শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি