ময়মনসিংহে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৪

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ অক্টোবর ২০২৬, ২১:৫৩
অ- অ+

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বিকেলে নিখোঁজের পরদিন সকালে পুকুরে মিলল চার বছরের শিশু মাসতুরা বেগমের মরদেহ উদ্ধারের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হলেন— ধুরাইল গ্রামের মো. সোহেল (৩২), মেহেদী (২৯), মো. রাসেল (২৫) ও তাদের বাবা মো. জিন্নত আলী (৬০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর বিকেল সাড়ে ৪টার পর মাসতুরাকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন সকাল সাড়ে ৭টার দিকে প্রতিবেশীর বাড়ির পাশের পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়।

পরিবারের অভিযোগ, মাসতুরার গলায় গামছা বাঁধা ছিল। অভিযুক্তদের সঙ্গে শিশুটির পরিবারের দীর্ঘদিনের জমি-জমা নিয়ে বিরোধ রয়েছে। সেই বিরোধের জেরে শিশুটিকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে বলে এজাহারে সন্দেহ প্রকাশ করা হয়েছে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকা টাইমস/৮অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নিতে হবে: ইস্তাম্বুল সামিটে আইনমন্ত্রী
বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর, বস্ত্র ও পাটে লতিফ মোল্লা
প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ, বাণিজ্য-বাণিজ্যনিয়ে আলোচনা
মহাসড়কে নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে আরও আন্তরিকভাবে কাজের নির্দেশ হাইওয়ে পুলিশ প্রধানের