রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কাউকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবেনা: ভূমিমন্ত্রী

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২৬, ১৭:০৯
অ- অ+

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, যারা রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ে এসে ভিসি ও তার স্টাফদের হেনস্থা করেছেন তারা জনগণ ও রাষ্ট্রের শত্রু। তাদের কোনো দল নেই। তাদের কোনো দলীয় পরিচয় নেই। আমরা এজন্য দুঃখ প্রকাশ করছি।

বৃহস্পতিবার রাতে মন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে তার কক্ষ পরিদর্শন ও সাক্ষাতকালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আমরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাই না। একজন শিক্ষাবিদকে এ লাঞ্ছনা করা কোনোভাবেই কাম্য নয়। যখন বিষয়টি আমি শুনেছি তখন থেকেই এটি স্বাভাবিক করার জন্য নির্দেশনা দিয়েছি। কেউ কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করছে এটা মেনে নেওয়া হবেনা। যারা এ ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। বিশ্ববিদ্যালয়ের বেশকিছু অগ্রগতি হয়েছে। হাসপাতাল অনুমোদন হয়েছে। এগুলো ধীরে ধীরে বাস্তবায়িত হবে।

তিনি বলেন, সাংবাদিক ভাইয়েরা সঠিক সময়ে নিউজ করে এটা সবাইকে জানিয়েছে। এজন্য তাদের কেউ ধন্যবাদ জানাচ্ছি।

এর আগে বক্তব্য দেন, রাজশাহী-৩ আসনের এমপি অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেন, বিষয়টি শোনার পর থেকেই আমরা আবার এটিকে স্বাভাবিক করার চেষ্টা করেছি। আমরা ধরণের ঘটনা দেখতে চাই না।

এসময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি ও রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন প্রমুখ।

(ঢাকা টাইমস/৯অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজশাহীতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন 
রাজারবাগে অবসরপ্রাপ্ত ডিআইজি হুমায়ুন কবিরের জানাজা সম্পন্ন
এসআরবির কাছে ‘জিয়ার সৈনিক’ পরিচয় দিয়ে লাভ নেই: লে. কর্নেল হাফিজুর রহমান
স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ